• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুরে বিষ্ণুদী মাদ্রাসায় জঙ্গিবাদ-সন্ত্রাস নিমূল সভা

001চাঁদপুর প্রতিনিধি: ‘দেশবাসী দিচ্ছে ডাক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক’ এ শ্লোগানকে ধারন করে শুরু হয় সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া (মোহসেনিয়া) সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিবাকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
জঙ্গিবাদ নিমূল ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
বিষ্ণুদী মাদ্রাসার গর্ভাণিংবডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রমাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন,  আল্লাহ তায়ালা মানব সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। শান্তি হলো মানুষের জন্য। আর এই দেশে শান্তি প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করছেন। মানুষ মানুষের কাছে মানবতার কথা বলবে। কিন্ত তা না করে ধর্মের নামে মানুষ জবাই করে হত্যা করছে। যাদের ঈমান দুর্বোল তারাই ইসলামের নামে জঙ্গিবাদ করে। আর এভাবে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ওরা আসলেই ইসলামের শত্রু। এরা কখনো ইসলামের বন্দু হতে পারেনা। যারা ইসলামের নামে মানুষ খুন করেছে তাদের জ্ঞানের সল্পতা। তারা সঠিক শিক্ষা না পেয়ে বিপথগামী হয়েছে। এ ভ্রান্ত মত থেকে আমাদের চারপাশে যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে যে জঙ্গিবাদের ঘটনা এটা রাজনৈতিক ভাবে হয়েছে। গুলশানে যে ভাবে বিদেশীদের হত্যা করা হয়েছে তাদের থেকে একজন সৌদি আরবের ছিল। বিদেশী হত্যার উদ্যেশ্য হলো দেশের উন্নয়নকে বাধা গ্রস্ত করা। তা যদি না হয় তাহলে কেন সেদিন মেট্রোরেল ও গার্মেন্টস বিদেশীদের জবাই করে হত্যা করা হয়েছে।  তারা আমাদের দেশে এসে ছিল অর্থ নিতির চাকা সচল করতে। বিদেশীদের হত্যা করে আমাদের উন্নয়নে বাধা গ্রহস্ত হবেনা। এখন মানুষ সোচ্চার হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছে। কাজেই এ দেশে জঙ্গিবাদের ঠাই হবেনা। মাদ্রাসায় কোন রাজনীতি চলবে না। সমাজের বাইরে কিংবা দেশদ্রোহী কাজে কোনো শিক্ষক আছে এমন খবর পাওয়া গেরে সেই শিক্ষককে কারাগারে পাঠানো হবে। শিক্ষকরা জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআন-হাদিসের আলোকে শিক্ষার্থীদের পাঠদান করাবেন। যত দ্রুত সম্ভব মাদ্রাসায় সিসি ক্যামেরা ও ইন্টারনেট চালু করা। শিক্ষার্থীদের  উদ্দেশ্যে বলেন, ইসলামের সঠিক শিক্ষা অর্জন করে হক্কানি আলেম হয়ে দেশ সেবায় কাজ করতে সকলকে আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ইসলাম সম্পের্কে সকল ছাত্র-ছাত্রীকে জানতে হবে। তোমরা যা বুঝ সেই আসল সত্যতাকে প্রতিষ্ঠিত করতে হবে। তোমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করছো, ইসলাম কি বলেছে মানুষ হত্যা করতে। তাই তোমাদের প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে হবে। যারা ঈদে নামাজরত অবস্থায় মানুষ হত্যা করতে যায়, তারা মুসলাম হতে পারে না। তারা ইসলামের নামে শত্রু। সারাবিশ্বে মুসলমানদের হেয় প্রতিপন্ন করার জন্য, ইসলামের নামে মানুষ হত্যা করছে। শুধু তাই নয়  দেশের উন্নয়ন, অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এই চক্রান্ত। সরকার প্রশাসন জঙ্গিবাদ, সন্ত্রাস বিরুদ্ধে কাজ করছে। খুব শিগ্রই এই অপশক্তি ধ্বংশ হবে।
মাদ্রাসার শিক্ষক মাও. হাবিবুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসা  শিক্ষা বোর্ডের ডিপুটি কন্টলার সালেহ আহমদ, চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি, মাদ্রাসার দাতা সদস্য ও জেলা মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, মাদ্রাসা গর্ভাণিংবোডির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আ. জব্বার মিয়া, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ইসলামী ফন্টের সাধারণ সম্পাদক মাও. আবু জাফর মো. মাইনুদ্দিন, জামিয়াতুল মোর্দারেছীনের চাঁদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মুফতি মো. জিয়াউদ্দিন খন্দকার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে বিষ্ণুদী মাদ্রসার শেখ রাসেল ডিজিটাল ক্যারারল্যাভ পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ