• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে রেক্টিফাইট স্পিরিট পানে দুই বন্ধুর মৃত্যু

মৃত্যুনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দাউদপুর বাজারে রেক্টিফাইট স্পিরিট পান করে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোরে মারা যান তারা। রোববার সন্ধায় স্থানীয় হোমিও একজন চিকিৎসকের দোকানে বসে ওই চিকিৎসকের সঙ্গে তারা রেক্টিফাইট স্পিরিট পান করেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দাউদপুর বাজারে আকবর ডাক্তার নামে পরিচিত এক  চিকিৎসকের রেজিনা হোমিও হল নামে ওষুধের দোকান রয়েছে। ওই বাজারের অমূল্য চন্দ্রের ছেলে কৃষ্ণ ও আবুল কাশেম কমান্ডারের ছেলে আব্দুল বাতেন রোববার সন্ধায় একসঙ্গে রেক্টিফাইট স্পিরিট পান করেন। নেশার পরিবর্তে বিষক্রিয়ায় সারা রাত অসুস্থ অবস্থায় কাটে তাদের। আজ সোমবার ভোরে তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। তবে কোন ব্যবস্থা নেয়নি তারা।
অন্যদিকে হোমিও ঔষধের ওই দোকানটি বন্ধ রেখে গা ঢাকা দিয়েছেন কথিত হোমিও চিকিৎ্সক আকবর আলী।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এর সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ