নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাঁশ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। খুন হওয়া ছোট ভাই হলেন, নিতাই চন্দ্র রায় (২০)। সে জেলার ডোমার উপজেলার খামার বামুনিয়া ভাটিয়াপাড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে। এ খুনের ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার দুপুরের দিকে তাদের নিজ গ্রামেই।
এলাকাবাসী জানায়, অনিল চন্দ্র রায়ের বড় ছেলে গোবিন্দ চন্দ্র রায় বাড়ীর পার্শবর্তী বাশঁঝাড়ে বাশঁ কাটতে গেলে ছোট ভাই নিতাই চন্দ্র রায় বাধাঁ দেয়। এ সময় বড় ভাই গোবিন্দ্র চন্দ্রের হাতে থাকা বাশ কাটার ধারালো অস্ত্র (যাকে স্থানীয় ভাষায় বাশিলা বলা হয়) দিয়ে ছোট ভাই নিতাইকে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক গোবিন্দ্রকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ডোমার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেন।