সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ফয়সাল ওরফে মুরাদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে পুলিশ ২৮ পিচ ইয়াবা উদ্ধার করে। আটক মুরাদ সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মৃত রাহাত আলীর পুত্র।
পুলিশ সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় সৈয়দপুর-পার্বতীপুর সড়কের শাইল্লার মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করে। এসআই নজরুল ইসলাম সিসি নিউজকে জানান, মুরাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন পার্বতীপুর থেকে ওইসব মাদক এনে শহরে বিক্রি করে বলে আটক মুরাদ পুলিশের কাছে স্বীকার করেছে।