বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশি ফল বেশি খান”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৯আগষ্ট)কৃষি সম্প্রসারন অধিদপ্তর বদরগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদের সহযোগিতায় দুপুরে মেলার উদ্বোধন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক। তিনি বলেন;বেশি বেশি ফলদ বৃক্ষ রোপন করে পুষ্টির চাহিদা মেটাতে হবে এজন্য তিনি দেশি ফল খাওয়ার গুরুত্ব আরোপ করেন। উপজেলা নির্বাহি অফিসার কাজি আবেদা গুলশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম ও রুবিনা আকতার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবর রহমান ,উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান,বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান প্রমূখ।