সিসি নিউজ: কুড়িগ্রামে বন্যাদূর্গত মানুষদের পাশে দাঁড়ালো নীলফামারীর সৈয়দপুর পৌর পরিষদ। আজ বুধবার দুপুরে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকতার-এর নেতৃত্বে একটি দল কুড়িগ্রামের বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করেন।
সৈয়দপুর পৌর পরিষদ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোহাম্মদ নূরুল আমিনের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেন। এসময় সৈয়দপুর পৌর পরিষদের কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, জোবায়েদুল ইসলাম মিন্টু, কাজী মনোয়ার হোসেন হায়দার, তারিক আজিজ, আবিদ হোসেন লাড্ডান, আল মামুন সরকার, আব্দুল খালেক বাবু, শাহিনুর ইসলাম মিঠু, গোলাম মোস্তফা, আকবর আলী ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী উপস্থিত ছিলেন।