নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ৭২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নীলফামারী র্যাব ১৩। আটককৃত মাদক ব্যাবসায়ী হলো, আজহারুল ইসলাম (৪০)। আজ বুধবার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিন বাহাগিলি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। সে ওই গ্রামের বশির উদ্দিনের ছেলে। নীলফামারী র্যাব ক্যাম্প সুত্র মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্যাম্পের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে ওই মাদক ব্যাবসায়ীর বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে মাদক ব্যবসায়ী আজহারুল ইসলামকে আটক করা হয়।