• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়িতে অগ্নিকান্ড দগ্ধ একই পরিবারের ৩ জনের মৃত্যু

আগুনদিনাজপুর/ফুলবাড়ি প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়িতে অগ্নিকান্ডর ঘটনায় অগ্নিদগ্ধ একই পরিবারের ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন- উপজেলার মাদিলাহাট বাজারের বাবলু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪৫), মেয়ে মনিরা খাতুন (১৫) ও ছেলে রনি (১৭)। এদের মধ্যে মনিরা খাতুন গত রবিবার ভোরে এবং রনি ও সুফিয়া বেগম বুধবার সকালে ও সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বেতদিঘি ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার মাদিলাহাট বাজারে  পেট্রলের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বাবলু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, মেয়ে মনিরা খাতুন ও ছেলে রনি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রবিবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মনিরা মারা যায়। ৩ দিন পর ১০ আগষ্ট বুধবার সকাল ৭টায় ঢাকার শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়ার ছেলে রনি মৃত্যু হয়। এর ১২ ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় স্ত্রী সুফিয়া বেগমও মারা যান।
উল্লেখ্য, গত ৬ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে বাবলুর জ্বালানী তেল বিক্রির দোকানে তার ছেলে রনি বাবু (২৫) পেট্রোল ঢালতে গিয়ে আকস্মিক আগুন ধরে যায়। এ সময় ওই আগুন বিদ্যুতের তারের সঙ্গে ছড়িয়ে পড়ে এবং দোকানের পাশে বাড়ি থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। এতে বাবলুর স্ত্রী, পুত্র ও কন্যা অগ্নিদগ্ধ হয়। এ সময় এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফুলবাড়ি ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ