• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হিজবুত তাহরীরের তিন নেতার আত্মসমর্পণ

যশোরযশোর: নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের তিন নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে যশোর পুলিশ লাইন্সে পুলিশ সুপার আনিছুর রহমানের কাছে তারা আত্মসমর্পণ করেন।
হিজবুত তাহরীরের বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের লিফলেট ও বই পুলিশের কাছে জমা দেন তারা।
আত্মসমর্পণকারীরা হলেন- যশোর শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসের সজল (২৫), একই এলাকার ইকরামুল সারাফাতের ছেলে মেহেদী হাসান ওরফে পাশা (২০) ও ধর্মতলা মোড় এলাকার আব্দুস সালামের ছেলে রায়হান আহম্মেদ (২০)।
যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে সাদ্দাম ইয়াসের হিজবুত তাহরীরের মোর্শেব পদে এবং রায়হান ও মেহেদী একই সংগঠনের সাব্বাব পদে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ