চাঁদপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনে মাস্টার্স ও অনার্স পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে চাঁদপুর সরকারি কলেজের মাস্টার্স ও অনার্সসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারি কলেজ পূর্ব গেইটে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষার্থী রোকনুজ্জামান বাধনের সভাপতিত্বে ও হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষর্থী প্রসন্ত কুমার মজুমদারের পরচিালনায় বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রানালয় থেকে আমাদের পরীক্ষার সময় ৪ ঘন্টা নির্ধারীত থাকলেও, এখন তা কমিয়ে সাড়ে ৩ ঘন্টায় আনা হয়েছে। আমরা যারা এবছর পরীক্ষার্থী আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি পূর্বের সময় সিমা যেনো পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মেধাবি শিক্ষার্থীদের মেধাকে ধ্বংস করতে সরকারের সাথে তাল মিলিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েয়ে। তাই মেধা বিকাসে শিক্ষার্থীদের দাবি যেনো কর্তৃপক্ষ মেনে নেয়। তা না হলে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে চাঁদপুর থেকে আরো বৃহৎ কর্মসূচি গ্রহন করা হবে।
এসময় বক্তব্য রাখেন, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসরিফ মোস্তফা, মো. ইউসুফ, রাজিব পাল, ব্যবস্থাপনা বিভাগের মো. মহিন, ইংরেজী বিভাগের গাফ্ফার, উত্তম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, আলআমিন, আফসার, ভূগল বিভাগের প্রদীপ, মির, উদ্ভিব বিজ্ঞান বিভাগের বিশ্বজিৎ, সমাজকর্ম বিভাগের শরীফুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।