• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় দলে ফেরার ঘোষণা মেসির

মেসিখেলাধুলা ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি মিস করার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার দু’মাসেরও কম সময়ের মধ্যে তিনি এই ঘোষণা দিলেন।
জুন মাসে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনার হারের পর ২৯ বছর বয়সী মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।ওই খেলায় পেনাল্টি মিস করেন মেসি।
কিন্তু আর্জেন্টিনার গণমাধ্যমে মেসির যে বিবৃতি প্রকাশ হয়েছে সেখানে তিনি বলেছেন যে জাতীয় দলকে সাহায্য করতে চান।
বিবৃতিতে মেসি আরও বলেছেন, আর্জেন্টিনার ফুটবলে অনেক কিছু করার আছে যা নিয়ে তিনি বাইরে থেকে সমালোচনা করতে চান না, ভেতরে থেকেই তিনি কাজ করতে চান।
লিওনেল মেসিকে জাতীয় দলে ফিরিয়ে আনার জন্য গত মঙ্গলবার বার্সেলোনায় গিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নবনিযুক্ত কোচ এডগার্ডো বাউজা। বৃহস্পতিবার বার্সেলোনায় মেসির সঙ্গে কথা বলেছেন বাউজা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সঙ্গে কথা বলার পর বাউজা আশাবাদী; আবারও জাতীয় দলে ফেরবেন মেসি। তার ধারণা অমূলক ছিল না এবং মেসিকে তিনি সত্যিই জাতীয় দলে ফেরাতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ