• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সবুজবাগে ভাইবোন খুনের ঘটনায় মা গ্রেফতার

child1471056036সিসি নিউজ: রাজধানীর সবুজবাগে ভাইবোনের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় তাদের মা তানজিন রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে সুবজবাগে তানজিনের এক আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে উত্তর বাসাবোর ১৫৭/২ নম্বর বাড়ির ছয় তলার চিলেকোঠা থেকে মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) দুই ভাইবোনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কম্পিউটার অপারেটর। ঘটনার সময় তিনি এশার নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে বাহির থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান। দরজা খুলে তার দুই সন্তানের গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। ওই সময় শিশু দুইটির মা পলাতক ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, সাত বছর আগে মাহবুবুর ও তানজিনের মধ্যে বিয়ে হয়। তানজিন মানসিক ভারসাম্যহীন- সেটি বিয়ের পর জানা যায়।
পুলিশ ধারণা করছে, মানসিক ভারসাম্যহীনতার কারণেই শিশুটির মা তাদেরকে হত্যা করতে পারে। তবে বিষয়টি তদন্তনাধীন আছে।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, আজ ভোরে শিশু দুটির মাকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় হত্যার শিকার হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) এবং তার ছোট ভাই হলি (ইন্টারন্যাশনাল) ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমান (৬)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ