• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত কাজী এনায়েত

Kazi Enayet Ullah received Lifetime Achievement Award in  Los Angeles - 01মাঈনুল ইসলাম নাসিম : ইউরোপ সহ বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য আন্তঃদেশীয় সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জনপ্রিয় কমিউনিটি সংগঠন ‘বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস’। ১৩ আগস্ট বুধবার রাতে লস এঞ্জেলেসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আয়েবা মহাসচিবের হাতে উক্ত সম্মাননার বিশেষ ক্রেস্ট তুলে দেয়া হয়।
বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস’র সভাপতি আবুল ইব্রাহিমের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এস দেলোয়ার হোসেন, কাঞ্চন চৌধুরী, কাজী মশহুরুল হুদা, শেখ হাবিব , লিংকন খান, মানিক চৌধুরী, শান্তনু হালদার, শেখ আকবর, শায়েখ খান, অসীম ধাম, মুকুল চৌধুরী, মোহাম্মদ আলী, কমরেড রব সহ আরো অনেকে। আয়েবা’র জয়েন্ট ট্রেজারার হেনু মিয়াও যোগ দেন অনুষ্ঠানে। ‘বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস’র নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে কাজী এনায়েত উল্লাহ বলেন, এই সম্মাননার অংশীদার আমাদের এক কোটি প্রবাসী, যাদের অবদানে সমৃদ্ধির সোপানে আজ বাংলাদেশ।
প্রসঙ্গত, আয়েবা’র উদ্যোগে আসছে ১৯ ও ২০ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য প্রবাসী বিশ্ব মহাসম্মেলন ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটকে সফল করার মিশনে কাজী এনায়েত উল্লাহ ২ সপ্তাহের এক সাংগঠনিক সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ‘বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস’র নেতৃবৃন্দের সাথে সামিটের বিভিন্ন বিষয়াদি নিয়ে শনিবার রাতে বিশেষ মতবিনিময় সভায়ও মিলিত হন আয়েবা সেক্রেটারি জেনারেল। লস এঞ্জেলেস থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ। লাস ভেগাস ও লস এঞ্জেলেসের পর সান ফ্রান্সিস্কো, ডালাস ও হিউস্টনের বাংলাদেশ কমিউনিটির সাথেও কাজী এনায়েত উল্লাহর আনুষ্ঠানিক বৈঠকের কর্মসূচী নির্ধারিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ