• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সড়ক দূর্ঘটনাপাবনা: পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। তারা অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদা জানান, সকালে বালুভর্তি একটি ট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। আহত দুজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ