• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

Rally Picমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে শোক, বিনম্র শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করেছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, শোক সভা, কুরআনখানি, রক্তদান কর্মসূচী, দোয়া ও মিলাদ মাহফিল, দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ ইত্যাদি।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিতকরন, সকাল ৭ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন চত্তরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ।
সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে একোডেমী স্কুল মাঠ হতে প্রাথমিক ও Board Picগণশিক্ষা মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। র‌্যালীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, তরুনলীগ, কৃষকলীগ ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শহরের বিভিন্ন সরকারী-বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে।
Bangla School Pic-02র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণশিক্ষা মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন র‌্যালীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম প্রমূখ।
এদিকে বেলা ১২টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে জেলা আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়। এতে আ’লীগসহ অন্যান্য অঙ্গ-সহযোগি সগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে কুরআনখানি, দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া জেলার ১৩ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
Nur jahan Madrasah Picহাবিপ্রবি:  এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ২০১৫ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে একাডেমিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাচ ধারণ করেন। এরপর এক শোক র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর ক্রমান্বয়ে পুষ্পমাল্য অর্পণ করেন- শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, হলসমূহ, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ