• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এইচএসসি পরীক্ষার ফল বৃহস্পতিবার

পরীক্ষাসিসি নিউজ: আগামী বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফল। প্রকাশিতব্য এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও জানতে পারবে শিক্ষার্থীরা। আদালতের নির্দেশে এই সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। তবে একাডেমিক ট্রান্সক্রিপ্টে নয়, বোর্ডের ওয়েবসাইটে প্রত্যেক শিক্ষার্থীর ফলাফলে জিপিএ, গ্রেড পয়েন্টের পাশাপাশি প্রাপ্ত নম্বরও থাকবে।
জানা যায়, গত ১ আগস্ট বোর্ড চেয়ারম্যানস কমিটির সভায় আন্তঃবোর্ড চেয়ারম্যানবৃন্দ এই সিদ্ধান্ত নেন। ঢাকা বোর্ডের এক শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় নম্বর জানার অধিকার চেয়ে আদালতে রিট করেছিল। ঢাকা বোর্ড সেই রিটের বিরুদ্ধে আপিল করলেও আদালত ওই পরীক্ষার্থীকে নম্বর দেখাতে বলেছে। একইসাথে পাবলিক পরীক্ষায় যেসব শিক্ষার্থী নম্বর জানতে চাইবে তাদেরকে নম্বর জানাতেও বলেছে আদালত।
সূত্র মতে, এবার প্রথমবারের মতো শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর, জিপিএ ও লেটার গ্রেড পয়েন্ট বোর্ডের ওয়েবসাইটে প্রত্যেক শিক্ষার্থীর ফলাফলে দেয়া হবে। এতে শিক্ষার্থীরা সহজেই কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা জানতে পারবে। তবে আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্টে নম্বর রাখার সুযোগ থাকবে না।
ওই সূত্র মতে, যেসব শিক্ষার্থী মার্ক জানতে চাইবে তাদের মার্ক জানাতে নির্দেশ দিয়েছে আদালত। আর আদালতের সেই নির্দেশ বাস্তবায়নের জন্য বলেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানস কমিটির সভায় তা জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
তবে টেলিটকের ফলাফলে সেই সুবিধা থাকবে না।
উল্লেখ্য, গত ১ এপ্রিল শুরু হয়েছিল এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ১৮ আগস্ট ফলাফল প্রকাশিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ