• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাধীনতাবিরোধীরাই ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত: প্রধানমন্ত্রী

হাসিনাঢাকা: স্বাধীনতাবিরোধীরাই ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাই ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “১৯৮০ সালের ১৭ মে দেশে আসার পর আমাকে ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি, রাস্তায় বসে মিলাদ পড়েছিলাম। যতদিন জিয়া রাষ্ট্রপতি ছিল, আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি। বিনিময়ে বাড়ি-গাড়িসহ অনেক কিছু দিতে চেয়েছে, আমি নেইনি।

তিনি বলেন, “জিয়া বিদেশে (ভারত ও যুক্তরাজ্যে) বারবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমি দেখা করিনি। কারণ একজন খুনির চেহারা আমি দেখতে চাইনি।”
শোক দিবসে জন্মদিন পালন না করার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “তার জন্মদিন ১৫ আগস্ট নয়। শুধু আমাদের আঘাত দেয়ার জন্য কেক কেটে জন্মদিন পালন করেন। গতকাল সেটা পালন করেননি। অনেকে এর মধ্যে রাজনৈতিক উদারতা দেখার চেষ্টার করেছেন। আমি তো জানি মূল কারণ।”
“১২ আগস্ট কোকোর জন্মদিন, সেদিন কোকোর জন্মদিন পালন করতে পারবে না, বলে নিজের জন্মদিন পালন করেনি। তাছাড়া এটা তো তার জন্মদিন নয়। এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ