• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে নিহত ২ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

Pictur_Chilmari-_17.08.2016চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে একই দিনে এক কিশোর ও এক বৃদ্ধ পৃথক পৃথকভাবে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরন করায় তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণকারী সরকার পাড়া গ্রামের ওসমান হোসেনের স্ত্রী সাজেদা বেওয়া ও সবুজপাড়াস্থ নাজিম মিঞার বাবা মোঃ শাহিন মিঞার হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষথেকে পরিবার প্রতি ১০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিরাজুদ্দৌলা, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম লিচু, সমাজ সেবক ভুট্টু প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই ওসমান হোসেন (৫৫) সরকার পাড়া মসজিদ সংলগ্ন বিলে এবং চিলমারী ডিগ্রী কলেজ পুকুরের একটি গর্তে নাজিম মিঞা (১৪) বন্যার পানিতে ডুবে মৃত্যুবরন করে। বিষয়টি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে মৃত ব্যক্তিদ্বয়ের পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ