নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে চার বয়সী দুই মামাতো ফুফাতো ভাইবোনের সলিল সমাধি হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার পাঙ্গা গ্রামের ত্রি-পদি জলদানপাড়া নামক স্থানে। নিহতেরা হলেন, মামাতো ভাই তানজিদ হোসেন সে ওই এলাকার দিলিপ আহম্মেদের ছেলে ও ফুফাতো বোন জান্নাতুন বেগম সে পার্শ¦বর্তী ডিমলা উপজেলার শুটিবাড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এলাকাবাসী জানায়, গত কয়েক দিন আগে নিহত জান্নাতুন তার মায়ের সাথে মামার বাড়ীতে বেড়াতে এসেছিল। আজ বুধবার দুপুরের পরে সে তার সম বয়সী মামাতো ভাই তানজিদের সাথে বাড়ীর পার্শ্বে খেলছিল। এরই এক পর্যায়ে তারা দুজনে বাড়ীর পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজি করেও তাদের পাওয়া না গেলে বিকাল সাড়ে ৫ টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।