• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রিজার্ভ চুরির ঘটনায় দেগুইতো গ্রেফতার

দেগুইতোআন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) জুপিটার স্ট্রিট-মাকাতি শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে ফিলিপাইনের মাকাতি শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দেশটির দৈনিক ইনকোয়েরারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গত ২২ মার্চ মায়া দেগুইতোসহ দুই কর্মকর্তাকে বরখাস্ত করে আরসিবিসি কর্তৃপক্ষ।
ওইদিন আরসিবিসির লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মাসেল ফার্নান্দেজ ইস্তাভিলো এক বিবৃতিতে বলেন, ব্যাংকের বিভিন্ন দলিল বিকৃত করা এবং নীতিমালা লঙ্ঘন করায় ব্যাংকের জুপিটার শাখার কর্মকর্তা মায়া সান্তোস দেগুইতো ও অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৮০০ কোটি টাকা) হাতিয়ে নেয়ার পর তা ফিলিপাইনের মাকাতি শহরের আরসিবিসির জুপিটার স্ট্রিট শাখায় স্থানান্তর করা হয়। পরে এই অর্থের বড় অংশ চলে যায় ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোতে।
এ ঘটনায় ফিলিপাইনের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট গঠিত ‘ব্লু রিবন’ কমিটির শুনানিতে দেয়া সাক্ষ্যে মায়া দেগুইতো বলেন, আরসিবিসির সদর দফতর থেকে যখন তিনি পেমেন্ট বন্ধ করার আদেশ পান তার আগেই ওই অর্থ ছাড় হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ