• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নীলফামারীর ২টি কলেজের কেউই পাশ করেনি

নীলফামারীসিসি নিউজ: বৃহস্পতিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে এই বোর্ডের অধীনে ৮টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। এর মধ্যে নীলফামারী সদরের নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজ ও জলঢাকা উপজেলার বগলাগাড়ী স্কুল এন্ড কলেজ রয়েছে।
বাকী ৬টি কলেজগুলো হলো- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সাতডুগরা কলেজ, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রামপুর কলেজ, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাই স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ি আজিতুল্লাহ হাই স্কুল এন্ড কলেজ, কুড়িগ্রাম জেলার বুড়োঙ্গামারী উপজেলার দুলডাঙ্গা স্কুল এন্ড কলেজ এবং দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর হাই স্কুল এন্ড কলেজ। এসব কলেজের মধ্যে একজন থেকে সর্বোচ্চ ৬ জন শিক্ষার্থী ছিল। এদের কেউই পাশ করকে পারেনি।
শূন্য ফলাফল প্রাপ্ত এসব কলেজের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ