• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কালিয়াকৈরে কারখানার আগুন ফের নিয়ন্ত্রণের বাইরে

আগুনগাজীপুর : গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল কম্পোজিট কারখানার আগুন ফের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে এখনো জ্বলছে। তবে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন যেন ছড়িয়ে না পড়ে।

এর আগে আজ ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানানো হয়। পরে জানা যায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

কালিয়াকৈর ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেখানে থাকা বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, জয়দেবপুর, মির্জাপুর, সাভারের ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের মোট ১৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করেন। ভোর সাড়ে ৫টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। সকাল সাড়ে ১০ টার দিকে আবার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে হতাহতের কোনো খবর জানা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ