• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৮ আগস্ট পেট্রোলপাম্পে কর্মবিরতির হুমকি

পেট্রল পাম্পসিসি নিউজ: ২৮ আগস্টের মধ্যে ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবি বাস্তবায়ন না হলে ওইদিন সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। সম্মেলনে জানানো হয়, ওইদিন দেশের সব পেট্রোলপাম্প বন্ধ থাকবে। ট্যাংক লরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণনও বন্ধ থাকবে। এরপরও দাবি মানা না হলে টানা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক। সেখানে বলা হয়, কমিশন বৃদ্ধিসহ নানা দাবি ছয় বছরেও বাস্তবায়ন হয়নি।

পরিষদের নেতারা জানান, সম্প্রতি ১২ দফা দাবির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে তিনবার চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি।

পেট্রোলপাম্পগুলোর অবস্থান সড়ক, মহাসড়কের পাশে। এ কারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি সংযোগ সড়ক হিসেবে ইজারা নেয়া হয়েছে। কিন্তু কয়েক বছর পরপরই সওজের জমির ইজারা মাশুল বাড়ানো হচ্ছে। এটা অযৌক্তিক উল্লেখ করে এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, গত কয়েক বছরে পেট্রোলপাম্প পরিচালনায় ব্যয় কয়েকগুণ বেড়েছে। কিন্তু কমিশন বাড়ানো হয়নি। ২০১১ সালের হিসেবেই পাম্প মালিকদের কমিশন দেয়া হচ্ছে। এ অবস্থায় কমিশন বাড়ানো না হলে পাম্প চালানো সম্ভব হবে না উল্লেখ করে তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ