আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প যেন সারা বিশ্বকে বিশ্বাস করিয়ে ছাড়বেন হিলারি ক্লিনটনের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। সম্প্রতি টুইটারে হিলারিকে নিয়ে তার এক মন্তব্য থেকে এমনটাই ধারণা করা হচ্ছে।
যেমন মানুষ ট্রাম্প, সে হিসেবে প্রায় কোনও বাঁকা কথাই লেখেননি ট্রাম্প। নিজের টুইটারে তিনি কেবল লিখেছেন, ‘হিলারি কোথায়? ঘুমাচ্ছেন!!!’
রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এর আগেও কয়েকবার হিলারির স্বাস্থ্য ভেঙ্গে যাচ্ছে এমন ইঙ্গিত করেছিলেন। যদিও চিকিৎসকরা হিলারির স্বাস্থ্য ‘চমৎকার’ বলেই মনে করেন ও এই মর্মে ঘোষণাও দিয়েছেন গত বছর।
তবে ট্রাম্পের এই মন্তব্যকে ডেমোক্র্যাট সমর্থকরা ‘ষড়যন্ত্রমূলক’ বলেই মনে করছেন।
উল্লেখ্য, ট্রাম্প এর আগে একবার বলেছিলেন, হিলারিকে দেখে মনে হয় না আইএস মোকাবেলা করার মতো শারীরিক ও মানসিক জোর তার আছে।
সূত্র পলিটিকো