চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে জমির মালিকানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে মাদ্রাসারসহ ব্যাক্তিআনা জমির ছোটবড় ১২১টি জীবন্ত (ইউক্যালিপটাস) গাছ কর্তন করেছে দুস্কৃতিকারীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ পাটওয়ারী মজারটারী এলাকায়। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
এলাকাবাসীরা ও থানার এজাহার সূত্রে জানা যায়, ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসা ১৭ শতাংশ ও মোঃ আব্দুল হাকিম (৬০) পিতা মৃত নছিহত উল্যাহ ক্রয়সূত্রে প্রাপ্ত ৩৪ শতাংশ জমিতে দৃর্ঘদীন ধরে চাষাবাদ করে আসছেন। পরে মাদ্রসা কতৃপক্ষ ও আব্দুল হাকিম জমির চার পাশে ইউক্যালিপটাস গাছও লাগিয়েছেন। এরই মধ্যে ফকিরেরহাট পাটওয়ারী বাগানবাড়ী আমিনুল গং হঠাতেই ওই জমি মালিকানা দাবী করেন। এরই মধ্যে ক্ষমতার জোর দেখিয়ে আমিনুল, আবুল হোসেন, সৈয়দগং দলবল ও ভাড়াটিয়া অস্ত্রধারী লোকজন সাথে নিয়ে বৃহস্পতিবার প্রকাশ্যে গাছ গুলো কেটে লুট করে নিয়ে যায়। মাদ্রাসার জমি লিজ নেয়া মশিহার জানান, মাদ্রাসার জমি বর্গা নিয়ে বছর কে বছর ধরে জমি চাষাবাদ করছি কেউ মালিকানা দাবী করেনি। কিন্তু হঠাতেই ঘটনারদিন আমিনুল তার দলবল নিয়ে এসে মাদ্রাসার ১০৫টি এবং পাশ্ববর্তী চাচা (আব্দুল হাকিমের) জমির ১৬টি ছোটবড় গাছ কেটে লুট করে নিয়ে যায়। বাঁধা দিতে আসলে তার সন্ত্রাসীরা আমাদের উপরও হামলা চালায়। মাদ্রাসার অধক্ষ্য মোঃ শমশের আলী ঘটনার সত্যতা শিকার করে বলেন দুস্কৃতিকারীরা মাদ্রাসাসহ আব্দুল হাকিমের প্রায় তিন লাখ ৭০ হাজার টাকা মূল্যের গাছ কেটে নিয়ে গেছে। এ প্রসঙ্গে চিলমারী থানার এস আই মশিউর রহমান জানান, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম গাছ উদ্ধারসহ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জমির তফসিল জেলা কুড়িগ্রাম, থানাঃ চিলমারী, মৌজাঃ পাটওয়ারী, জেল,এল,নং -০১, সাবেক খংনং-১৭২/৩, সাবেক দাগ নং-১৮০৭, হাল খংনং-১৫, হাল দাগ নং-৩৬০৫, মোট জমি ১একর ৩০ শতাংশের মধ্যে মাদ্রাসার নামীয় ক্রয়কৃত ১৭ শতাংশ এবং আব্দুল হাকিমগং-এর নামীয় ৩৪ শতাংশ।