• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০ বেসরকারি মেডিকেল কলেজকে জরিমানা

হাইকোটসিসি নিউজ: আইনের শর্ত লঙ্ঘন করায় ১০টি বেসরকারি মেডিকেল কলেজকে এক কোটি টাকা করে জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জরিমানার অর্ধেক টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং বাকি অর্ধেক টাকা কিডনি ও লিভার ফাউন্ডেশনকে দিতে হবে।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
 হাইকোর্ট সূত্রে জানা যায়, সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ না করে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করেছিল ওই ১০টি বেসরকারি মেডিকেল কলেজ। এর সত্যতা প্রমাণিত হওয়ায় প্রত্যেক মেডিকেল কলেজকে এক কোটি টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
 কলেজগুলো হলো- এম.এইচ. শমরিতা মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ, নাইট এঙ্গেল মেডিকেল কলেজ, জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, তাইরুন নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ, আইচ মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ এবং আশিয়ান মেডিকেল কলেজ।
 আগামী ১০ দিনের মধ্যে এই জরিমানার সম্পূর্ণ টাকা পরিশোধের জন্য সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
 আদালতের আদেশ অনুযায়ী, প্রাপ্ত অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ী সঞ্চয় (ফিক্সড ডিপোজিট) করবে। এই সঞ্চয় থেকে পাওয়া মুনাফা দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি হিসেবে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থের ওপর ভ্যাট আরোপ না করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়েছে।
 জরিমানা অর্থ পরিশোধ সাপেক্ষে কলেজগুলোকে ১৫৩ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিতে বলেছেন আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে কলেজগুলো ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে আদালত জানিয়ে দিয়েছেন। আদালত বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি তদারক করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ