• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর 1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ আগষ্ট) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও মন্ত্রী পরিষদ বিভাগ-এটুআই প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো. জোবায়দুর রহমান রাশেদের সঞ্চালনায় প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. গোলাম রাব্বী ও সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
১০ দিনব্যাপাী অনুষ্ঠিত প্রশিক্ষণে ৫টি গ্রুপে ২৫জন অংশগ্রহণ করেছেন। দিনাজপুর সদর, বীরগঞ্জ ও হাকিমপুর উপজেলার ইউএনও, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, বন বিভাগের প্রতিনিধি, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর, ড্রাগ প্রতিনিধি, বিভিন্ন থানার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার বলেন, ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন হলে মোবাইল কোর্টের সময় বাড়বে, ভোগান্তি কমবে, মামলা করার জন্য প্রয়োজনীয় আইন তাৎক্ষণিক পাওয়া যাবে, কাজ সহজ হবে, এখানে ডাটাব্যাজ সংরক্ষিত থাকবে। ফলে এলাকাভিত্তিত অপরাধ দমনে সঠিক কৌশল নির্ধারণ করা সম্ভব হবে। মোবাইল কোর্টের জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ