• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০ ডিজিটের হচ্ছে সব এনআইডি কার্ড

জাতীয়সিসি নিউজ: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আর ১৭ ডিজিটের থাকছে না। এ ডিজিটে ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে পড়ায় তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শিগগিরই ১০ ডিজিটের হচ্ছে। বর্তমানে যা আছে ১৩ বা ১৭ ডিজিটের রয়েছে।
জানা গেছে, ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের সবার এনআইডি নম্বর ১৩ ডিজিটের। এরপর যারা ভোটার হয়েছেন তাদের সবার এনআইডি নম্বর ১৭ ডিজিটের। যেকোনো নাগরিকের জন্য এতো বড় নম্বর মুখস্ত রাখাটা খুব কষ্টকর। তাই নাগরিকদের পরিচয়পত্র নম্বর মনে রাখার সুবিধার্থে ডিজিট কমানোর সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি’র এনআইডি অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন জানান, ‘সেপ্টেম্বরের শুরুতেই আমরা স্মার্টকার্ড বিতরণে যাবো। আর যেদিন থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে, সেদিন থেকেই সবার এনআইডি নম্বর ১০ ডিজিটের হয়ে যাবে। আবার যারা নতুন ভোটার হবেন, তারাও ১০ ডিজিটের এনআইডি পাবেন’।
বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ভোটার রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯ কোটি ভোটারের কাছে লেমিনেটিং করা ১৩ ও ১৭ ডিজিটের এনআইডি রয়েছে। আগামী সেপ্টেম্বরে তাদের সকলের এনআইডি নম্বর ১০ ডিজিট হয়ে যাবে। তবে স্মার্টকার্ড যারা হাতে না পাবেন তারা বর্তমানে যেটি ব্যবহার করছেন, সেটিই ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ