• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

file (3)ঢাকা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। মঙ্গলবার সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখে গেছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। টিকিট প্রত্যাশীরা জানান, তারা টিকিটের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন।

গাবতলীর বিভিন্ন বাস কাউন্টারের ম্যানেজাররা বলেন, এবার ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা বেশি। কারণ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার হওয়ায় অনেকেই অফিস করে ওই দিনই বাড়ির উদ্দেশে রওনা দেবেন। যারা ওই দিনের টিকিট পাবেন না, তারা পরদিন ৯ সেপ্টেম্বরের বাড়ি যাবেন। আজ যারা টিকিট কিনতে এসেছেন তাদের অধিকাংশই ওই ২ দিনের টিকিট সংগ্রহ করছেন।

এর আগে বাস মালিকদের একাংশের সিদ্ধান্ত ছিল, ২৬ আগস্ট শুক্রবার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। তবে মালিক সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৬টা থেকেই গাবতলী থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ