• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশী ৮ হজযাত্রীর মৃত্যু

fileসিসি নিউজ: হজ পালনে এসে চলতি বছর এখন পর্যন্ত ৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ।
মারা যাওয়া হজযাত্রীরা হলেন- গাজীপুর সদর উপজেলার জামিলা আকতার (৭৯), পাসপোর্ট নম্বর  BE0143932; বগুড়া জেলার কাহালো উপজেলার মরিয়ম বেগম (৫১), পাসপোর্ট নম্বর BJ0481882; ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার আবুল হাশেম (৭৯), পাসপোর্ট নম্বর BE0025970; সরাইল উপজেলার যোহরা খাতুন (৬১), পাসপোর্ট নম্বর BJ0002975; পাবনা জেলার চাটমহর উপজেলার নুরুজ্জামান কাসেমি (৫৯), পাসপোর্ট নম্বর OC4162535;  চট্রগ্রাম জেলার আনোয়ারা উপজেলার রাহান উদ্দিন (৭৩), পাসপোর্ট নম্বর BK0204691 এবং রংপুর সদর উপজেলার হেলাল উদ্দিন আহমেদ (৬৪) পাসপোর্ট নাম্বার BE0154716। তবে একজনের পরিচয় পাওয়া যায়নি।
মক্কা বাংলাদেশ হজ অফিসের আইটি ডেস্কের কর্মকর্তা জানান, বিভিন্ন কারণে ৮ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তবে অন্যতম কারণ হচ্ছে বার্ধক্যজনিত।
এদিকে হজ পালনের উদ্দেশ্যে সোমবার (২২ আগস্ট) পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ৬০ জন হজ যাত্রী।
সৌদিয়া ও বিমানের ১৫২টি ফ্লাইটের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৭০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৪৭ হাজার ৩৫৫ জন বাংলাদেশী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে মক্কা হজ অফিস।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে হজ। এ বছর এক ল‍াখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ