বিনোদন ডেস্ক : মৌসুমী হামিদ। দুই পর্দাতেই সমান পদচারণা এই অভিনেত্রীর। লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি।
সম্প্রতি মৌসুমী অভিনীত সিনেমা ‘মাস্তানি’ মুক্তি পেয়েছে। এ সিনেমা মুক্তির আগে পোস্টার বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। মৌসুমী অভিনীত সিনেমা হলো- না মানুষ, হাডসনের বন্দুক, জালালের গল্প, ফ্রেন্ডশিপ, ব্ল্যাকমেইল, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু, ব্ল্যাকমানি প্রভৃতি।
বর্তমানে টেলিভিশন নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী।