• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

র‌্যাগিংয়ের কবলে পড়েছিলেন সোনাক্ষী

সোনাক্ষীবিনোদন ডেস্ক : অভিনেত্রী সোনাক্ষী সিনহার পরবর্তী সিনেমা আকিরা। এতে কলেজে র‌্যাগিংয়ের একটি দৃশ্য রয়েছে। সিনেমার মতো বাস্তবেও নাকি র‌্যাগিংয়ের কবলে পড়েছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘আকিরা সিনেমার গল্পে র‌্যাগিংয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার তখন শ্রীমতি নাথিবাঈ দামাদর ঠাকরেসে উইমেনস কলেজের র‌্যাগিংয়ের কথা মনে হচ্ছিল। আমাকে এর কবলে পড়তে হয়েছিল। এটি ছিল একটি মহিলা কলেজ।  অবশ্য এটি বন্ধু তৈরির অন্যতম একটি পথও।’

তিনি আরো বলেন, ‘যারা আমাকে র‌্যাগ করেছিল এবং জুনিয়র যাদের আমি র‌্যাগ করেছিলাম এখনো তারা আমার ভালো বন্ধু। আমি মনে করি এটি সবসময় উপভোগ্য হওয়া উচিৎ এবং এটি যেন কোনো ছাত্র এবং শিশুর প্রতি মানসিক আঘাতের কারণ না হয়, সেদিকটাই খেয়াল রাখতে হবে।’

আকিরা সিনেমাটি পরিচালনা করছেন এ.আর. মুরুগাদোস। সিনেমাটিতে সোনাক্ষী ছাড়াও রয়েছেন অনুরাগ কাশ্যপ এবং কঙ্কনা সেন শর্মা। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ