• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শিশুর গলাকাটা ও কৃষকের লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামালাশরীতে চার বছর বয়সী এক শিশুর গলাকাটা লাশ ও তিস্তা নদী হতে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশ দুটি হলো, চার বছরের  শিশু কন্যা সুখমনি। সে জেলার ডিমলা উপজেলার দক্ষিন বালাপাড়া গ্রামের ইনসান আলীর মেয়ে এবং একই উপজেলার কৃষক তছলিম উদ্দিন(৫০)। সে পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে মেয়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। জানা যায়, গতকাল বুধবার সকালে সুখমনি গুচ্ছগ্রাম সংলগ্ন খেলার মাঠে খেলতে গেলে নিখোঁজ হয়। দুপুর ১টার দিকে গ্রামের মসজিদের মাইকে সুখমনির নিখোঁজের ঘটনাটি প্রচার করা হয়। এর পরেও বিভিন্ন স্থানে সন্ধানের পর রাত সাড়ে ১০টার দিকে খেলার মাঠের অদুরে বাঁশ ঝাড় সংলগ্ন একটি গর্তে শিশুটির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী শিশুটির পরিবারকে খবর দেয়। আজ বৃহস্পতিবার সকালে ওই বাঁশঝাড় সংলগ্ন গর্ত থেকে ডিমলা থানা পুলিশ ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। অপরদিকে গতকাল বুধবার বিকালে গরুর ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়া কৃষক তছলিম উদ্দিন। বুধবার সকাল ১০টায় কৃষক মনির গরুর ঘাস কাটার জন্য নিজ বাড়ি হতে বেরিয়ে গেলে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার খোঁজ পরে। এরপর রাত ১০ টার দিকে এলাকাবাসী তার লশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার রাত ১২ টার দিকে উপজেলার তিস্তা নদীর তিস্তা বাজার সংলগ্ন বামতীর বেড়ীবাঁধ হতে তার লাশটি উদ্ধার করে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক তছলিমের বিষয়টি হত্যা না অন্য কিছু তা রহস্যজনক। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর ঘটনা জানা যাবে। শিশুটি লাশ উদ্ধারের পর  প্রাথমিক ভাবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবাকে থানায় এনে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ