• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নোয়াখালীতে অপহৃত তিন গ্রামপুলিশ উদ্ধার

উদ্ধারনোয়াখালী: জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন গ্রামপুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়ার ৪ ঘণ্টা পর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাশ্ববর্তী লক্ষীপুর জেলার রামগতি থানা পুলিশ উদ্ধার তাদেরকে হাতিয়া মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।উদ্ধার হওয়া গ্রামপুলিশ সদস্যরা হলেন- জাহিদুল ইসলাম (৩০), আলমগীর হোসেন (২৮) ও মো. সাগর (২৭)।
স্থানীয় লোকজন জানায়, হাতিয়ার সঙ্গে পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রামগতির সঙ্গে দীর্ঘদিন ধরে সীমানা বিরোধ চলছিল। এরই জের ধরে অস্ত্রের মুখে জিম্মি করে ওই তিন গ্রামপুলিশ সদস্যকে অপহরণ করা হয়।
হাতিয়া থানার ওসি গোলাম ফারুক অপহৃতদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত তিন গ্রামপুলিশ সদস্যকে অপহরণের ৪ ঘণ্টা পর রামগতির থানা পুলিশ উদ্ধার করে মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাতিয়ার হরনী ইউনিয়ন থেকে তাদের অপহরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ