• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে দুই ভাইয়ের লাশ উদ্ধার

লাশ উদ্ধারচট্টগ্রাম: কামরুল ইসলাম (৩৫) ও নুরুল আবছার লাকী (৩২) নামে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা দিনমজুর ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের মৃত‌্যুর কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তির একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ঘরে দুজনকে পড়ে থাকতে বস্তির লোকজন পুলিশকে খবর দিলে গিয়ে লাশ দুটি পাওয়া যায়। কী কারণে তারা মারা গেছেন, সুনির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ।
ওসি বলেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে তাদের মুখে ফেনা দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত দুইভাই কুমিল্লার লাকসাম উপজেলার লেদু মিয়ার ছেলে। তাদের বাবা রেলওয়েতে চাকরির সুবাদে ওই এলাকায় থাকতেন এবং সে সূত্রে রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তিতে অবৈধভাবে আটটি ঘর তুলে ভাড়া দিয়েছিলেন।
পুলিশ বলেছে, দুই ভাইয়ের মধ্যে কামরুল বিয়ে করে স্ত্রী নিয়ে নগরীর ইপিজেড এলাকায় থাকলেও ছোটভাই লাকী ওই এলাকায় থাকতেন। ঘরের ভাড়া তোলার জন্য কামরুল প্রতিমাসে ওই এলাকায় আসতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ