• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ময়মনসিংহে দৈনিক ব্রহ্মপুত্র পত্রিকা অফিসে হামলা

হামলাময়মনসিংহ: ময়মনসিংহে দৈনিক ব্রহ্মপুত্র পত্রিকা অফিসে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত দশটার দিকে তারা অফিসটিতে তাণ্ডব চালায়।
এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মী আবু সালেহ মূসা ও দেশ টিভির ইলিয়াস আহম্মদকে মারধর করা হয়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে
দেশ টিভির সংবাদকর্মী ইলিয়াস জানান, নগরীর গাঙ্গিনারপাড়ের অলকা নদী বাংলা শপিং কমপ্লেক্সের পাশেই ভাড়া করা বাড়িতে ওই দৈনিকের অফিস। ওই বাড়ির মালিকের সঙ্গে জুয়েলারি ব্যবসায়ী মালেক মোহাম্মদ শহীদুল্লাহ’র বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই ওই বাড়ির মালিক আব্দুর রহিমকে মারপিট করে ওই জুয়েলারি ব্যবসায়ীর নেতৃত্বে সন্ত্রাসীরা। এ খবরে ওই দু’সাংবাদিক ঘটনাস্থলে যান। এ খবর পুনরায় সন্ত্রাসীদের কাছে পৌঁছালে তারা পত্রিকা অফিসটিতে গিয়ে হামলা ও ভাংচুর করে এবং দুই সংবাদ কর্মীকে মারপিট করে।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ