• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

এমপি বদির ফুপাতো ভাই ইয়াবাসহ আটক

আটককক্সবাজার: জেলার টেকনাফে ইয়াবাসহ স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির ফুফাতো ভাইকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে টেকনাফ পৌর এলাকার চৌধুরীপাড়ায় এ অভিযান চালানো হয়।
আটককৃত মোহাম্মদ হোসেন কালু (৩০) চৌধুরীপাড়ার মৃত দুদু মিয়ার ছেলে। তিনি উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদির ফুফাতো ভাই বলে নিশ্চিত করেছেন স্থানীয় লোকজন।
টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার রাতে চৌধুরীপাড়ায় ইয়াবার একটি চালান লেনদেনের খবরে পুলিশ অভিযান চালায়। এ সময় ইয়াবার চালান নিয়ে সন্দেহজনক এক যুবককে দৌঁড়ে একটি বাড়িতে ঢুকতে দেখে পুলিশ সদস্যরা ঘিরে ফেলেন।
তিনি বলেন, পরে পুলিশ বাড়ির ভেতর থেকে দৌঁড়ে ঢোকা মোহাম্মদ হোসেনকে আটক করে। এ সময় বাড়ির ময়লার স্তুপের ওপর ফেলে রাখা পলিথিনের একটি ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে টেকনাফ পৌর এলাকার একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন, ইয়াবাসহ আটক মোহাম্মদ হোসেন কালু সংসদ সদস্য আব্দুর রহমান বদির আপন ফুফাতো ভাই। তিনি এমপি বদির ফুফু হোসেন বানুর ছেলে। কালু গত বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার জালিয়াপাড়ায় র‌্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনার মামলার পলাতক আসামি।
আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ