• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বলিভিয়ায় স্বরাষ্ট্র উপমন্ত্রীকে পিটিয়ে হত্যা

file (3)আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রডলফো ইলানেসকে পিটিয়ে হত্যা করেছে খনিশ্রমিকরা। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রথমে রডলফোকে অপহরণ করে খনি শ্রমিকরা। এরপর তাকে হত্যা করা হয়।
তবে আনুষ্ঠানিকভাবে এখনো তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর রামিরো গারেরো বলেন, ‘আমরা তার ব্যাপারে এখনো নিশ্চিত নই। তিনি জীবিত নাকি মৃত সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছেনা।’
তবে সরকার ৫৬ বছর বয়সী ইলানেসের অপহরণের খবর নিশ্চিত করেছে।  বৃহস্পতিবার রাজধানী লা পাজ থেকে ১৬০ কিলোমিটার দূরে পান্ডোরো এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় গিয়েছিলেন ইলানেস। সেখানেই তাকে অপহরণ করা হয়।
তবে স্থানীয় রেডিও স্টেশন মাইনিং রেডিওর পরিচালক মোয়েসেস ফ্লোরেস বলেন, আমরা খুব কাছ থেকেই দেখেছি যে উপমন্ত্রী ইলানেস মারা গেছেন। আমরা শুনেছি অতিরিক্ত প্রহারের কারণে মৃত্যু হয়েছে তার।’
খনিশ্রমিকরা চলতি সপ্তাহেই আইন পরিবর্তনের জন্য বিক্ষোভ করে আসছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুই শ্রমিক নিহত হন।ফলে পরিস্থিতির আরো অবনতি ঘটে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, সহিংসতায় অন্তত ১৭ জন পুলিশ আহত হয়েছেন। রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ