• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের নজর বস্তির সম্রাজ্ঞী আসপিয়ারার বাড়ীর দিকে

ধর্ষনআজমল হক আদিল,বদরগঞ্জ (রংপুর): সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভদ্রবেশী নামী দামি লোকজনের দেখা মেলে বস্তির গলিতে। বদরগঞ্জ পৌরশহরের পুর্বদিকে রেললাইনের ধারে ওই নির্জণ এলাকায় লোকজন কেন যায় এমন প্রশ্ন সচেতন মহলের পেটের মধ্যে বদহজমে পরিনত হয়েছে। দেখার মত এমন কি আছে সেখানে? কি হচ্ছে সেখানকার বস্তির সম্রাজ্ঞী আসপিয়ারা বেগমের বাড়ীতে? তাই থানা পুলিশের নজর এখন তার বাড়ীর দিকে।

খোঁজখবর নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রংপুরের বদরগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড়ের রেলবস্তিতে বসবাস করেন আসপিয়ারা বেগম (৩৫) নামে বস্তির সম্রাজ্ঞী। সম্প্রতিকালে তিনি তার বাসায় একটি ভ্যারাইটি ষ্টোর খুলে তার অন্তরালে তিনি পতিতাবৃত্তি চালিয়ে যাচ্ছেন। আত্মীয়ের পরিচয়ে বহিরাগত সুন্দরী পতিতা এনে খদ্দেরের মনোরঞ্জন করায় সন্ধ্যা ঘনিয়ে আসার পর সেখানে লোক সমাগমে মুখরিত হয়ে ওঠে বস্তির অলিগলি। সেখানে নানা বয়সী লোকের ভীড়ে দেখা মেলে ভদ্রবেশী লোকজনেরও। এজন্য বদরগঞ্জ থানা পুলিশের নজর এখন আসপিয়ারার বাড়ীর অভ্যান্তরে গোপন কর্মকান্ডের দিকে।

এবিষয়ে গত বৃহস্পতিবার ডিগ্রী কলেজ ঘুমটির নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ফল ব্যবসায়ী সিসি নিউজকে জানান, আসপিয়ারার বাড়ীতে সারাদিন লোক সমাগম থাকে। লোকজন এক কাপ চা খেতেও এক কিলোমিটার পায়ে হেঁটে তার দোকানে যায়। তিনি কি চিনির পরিবর্তে মধুর রস দিয়ে চা বানান নাকি? তিনি আরো বলেন, চলতি সপ্তাহে বদরগঞ্জ থানার পুলিশ দুদিন গভীর রাতে তার বাড়ী ঘেরাও করেছিল। কিন্তু পুলিশ আসার খবর পেয়ে খদ্দেররা পালিয়ে যায়। আমরা আসপিয়ারার অসামাজিক কর্মকান্ড বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। তবে অভিযুক্ত রেলবস্তির সম্রাজ্ঞী আসপিয়ারার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাড়ীতে আমি কি এমন করছি হাতেনাতে ধরার আগে আমার নামে কেহ দুর্নাম রটালে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হব।

বদরগঞ্জ থানার এসআই তৈয়ব আলী জানান, আসপিয়ারা বেগমের ব্যপারে পুলিশের কাছে একাধিক লোকের অভিযোগ রয়েছে। কিন্তু প্রমানের অভাবে আমরা আপাতত কিছু করতে পারছিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ