চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্তদের মাঝে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় সাপ্তাহিক যুগের খবর পত্রিকার আয়োজনে এবং স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে দু’দফায় উপজেলার ভাঙ্গন ও বন্যাকবলিত ৩‘শ ১৫টি পরিবারের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার করে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, অধ্যক্ষ মোঃ ফজলুল হক, চিলমারী প্রেস ক্লাব উপদেষ্টা সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, সভাপতি নজরুল ইসলাম সাবু, যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমিন সরকার, প্রেস ক্লাব সভাপতি গোলাম মাহবুব, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আঃ রাজ্জাক সরকার প্রমুখ সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দেশের মানুষের পাশে দাঁড়াতে উক্ত কমিউনিটির পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।