• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রদল নেতা নিহত

hjo_48403ঢাকা: সড়ক দুর্ঘটনায় শহীদুল্লাহ তুষার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
শুক্রবার বিকেলে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরিসংখ্যান বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী শহীদুল্লাহ তুষারের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফেশন থানার ওসমানগঞ্জে।
দুর্ঘটনার সময় সঙ্গে থাকা জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত জানান, আশুলিয়ার কাঠগড়ায় সাবেক এক ছাত্রদল নেতার কবর জিয়ারত শেষে জাবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী বিআরটিসির আর্কুলেটেড বাসযোগে সাভার ফিরছিলেন। এসময় তুষার বাসটির পেছনের গেটে দাঁড়িয়ে ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের কাছাকাছি এলে বাসটির পেছনের অংশ একটি ময়লা বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির পেছনের গেটের কাছে দাঁড়িয়ে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে যান। আহত অবস্থায় তুষারকে এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ