• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে নিহত তিন

file (1)সিসি ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে পাঁচতলা একটি বাড়িতে পুলিশি অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কানাডা প্রবাসী, পুরস্কার ঘোষিত জঙ্গি তামিম রয়েছে। এমনটিই জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের একটি দল এই অভিযান শুরু করে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাঈনুল হক। এসময় চারটি গ্রেনেড বিস্ফোরণ হয়েছে বলেও জানা যায়।

সন্ত্রাস দমনে গঠিত ডিএমপির এই শাখার প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘জেএমবির এক সদস্যকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে এই আস্তানার খোঁজ মেলে। এখন সেখানে অভিযান চলছে।’
পাঁচতলা ভবনটির আশপাশ সাধারণ লোকদের ভিড়তে দেয়া হচ্ছে না। ভবনের দিকে যাওয়ার সড়কে মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে র‌্যাব ও জেলা পুলিশ সদস্যরাও রয়েছেন। সকাল সাড়ে ৯টার পর সেখানে গোলাগুলির শব্দ পাওয়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার পর ওই ভবনের কাছ থেকে প্রথম গুলির শব্দ শুনতে পান। এরপর থেকে থেমে গোলাগুলি শব্দ শোনা যায়। একপর্যায়ে বড় বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলেও তারা জানিয়েছেন।
গুলশান ও শোলাকিয়ায় হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ধরনের এক অভিযানে ঢাকার কল‌্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ