শরীয়তপুর: শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হুমায়ুন কবির খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও ক্লাস বর্জন করেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার বুড়িরহাট বাজার সংলগ্ন শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে।
পরে পালং মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। এতে কম্পিউটার বিভাগের ৫ জন শিক্ষার্থী আহত হন। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন- সাগর হোসেন, ওয়াহিদুল, আবির হাসান, শিপুল হোসেন ও আতিক হাসান।
শিক্ষার্থী আকাশ খান জানান, আমরা দূর্নীতিবাজ অধ্যক্ষ হুমায়ুন কবির খানের পদত্যাগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করি। হঠাৎ করে পুলিশ এসে আমাদের উপর লাঠিচার্জ করে।
এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বললে তারা কিছু বলতে রাজি হয়নি।