• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিহত অপর দুই জঙ্গির নাম মিলেছে

paikpara_48524নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত অপর দুই জঙ্গির নাম মিলেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাদের নাম মানিক (৩৫) ও ইকবাল (২৫)। এই ইকবাল ঢাকার কল্যাণপুরে পুলিশের অভিযানের পর পালিয়ে যায়।
শনিবার সকালে নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়ায় দেওয়ানবাড়িতে অভিযানে যান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের সদস্যরা। এতে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার পরিকল্পনাকারী ও জোগানদাতা তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়। তাৎক্ষণিকভাবে অপর দুই জঙ্গির নাম জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপর দুই জঙ্গির নাম মানিক (৩৫) ও ইকবাল (২৫)। ডিএনএ পরীক্ষা, আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখে তাদের পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
এই ইকবাল কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে পালিয়েছিল বলে নিশ্চিত করেছেন ইউসুফ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ