রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে শনিবার বিকেলে ভটভটি উল্টে গিয়ে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ভটভটি চালক আনিছুর রহমানসহ ওই ভটভটিতে থাকা দুটি গরু গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির কাশেম বাজার নাখেন্দা মসজিদ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়কে। নিহত গরু ব্যবসায়ী লুৎফর রহমান (৩২) উলিপুর উপজেলাধীন তবকপুর ইউপির মন্ডল পাড়া এলাকার সমতুল্যা ব্যাপারীর পুত্র বলে জানা গেছে। রাজারহাট থানার ওসি মো. আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।