• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নিহতকুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুকুল মুন্সী (৪৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে মিরপুর উপজেলার মশান নামকস্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি, দুটি চাপাতি ও ডাকাতিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।
মুকুল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বার মাইল গ্রামের মৃত ইউসুফ মুন্সীর ছেলে বলে জানা গেছে।
কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান নামকস্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাব-১২-এর একটি টিম রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে মুকুল মুন্সী মারা যান। এ সময় অন্যরা পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ