• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জাতীয়করণের তালিকায় কাহারোল ডিগ্রী কলেজ

কাহারোলসিসি নিউজ: প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিনাজপুরের কাহারোল ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট)শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে।

ওই আদেশে জানা যায়, কাহারোল ডিগ্রি কলেজকে জাতীয়করণের চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে একই উপজেলায় আগের জাতীয়করণের তালিকাভূক্ত জয়ানন্দ ডিগ্রি কলেজকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

জানা যায়, ২০১৬ খ্রিস্টাব্দের ৩০ জুন শিক্ষা অধিদপ্তরের জাতীয়করণের লক্ষ্যে প্রকাশিত তালিকায় ১৫৪ নম্বরে কাহারোলের জয়ানন্দ ডিগ্রি কলেজের নাম ছিল। তবে এখন সেখানে কাহারোল ডিগ্রি কলেজের নাম অন্তর্ভূক্ত করতে আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য যে, কাহারোল ডিগ্রি কলেজকে জাতীয়করণের চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করার দাবিতে সর্বস্তরের মানুষ মানববন্ধণ ও সমাবেশ করে। সেসব সমাবেশে সংসদ সদস্য মনোরঞ্জণশীল গোপাল সামিল হয়ে উপজেলা শহরের এই কলেজটিকে জাতীয়করণের দাবি জানিয়ে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ