• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টুলু হত্যা: চিলমারীতে পুলিশের ভয়ে গ্রাম শুন্য মুসলিম পুরুষরা

চিলমারীচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: টুলু হত্যাকে কেন্দ্র করে চলছে পুলিশী অভিযান ভয়ে ভিত হয়ে পড়েছে মুসলিম পরিবার। গ্রেফতারের ভয়ে গ্রাম ছেড়েছে মুসলমান সম্প্রদায়ের পুরুষরা। ফলে পুরুষ শূণ্য হয়ে পড়েছে কুড়িগ্রামের চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের সরদারপাড়া গ্রাম। এদিকে জেলে টুলু হত্যার বিচার চেয়ে হিন্দু সম্প্রদায়ের জেলেরা নেমে এসেছেন রাজপথে করছেন মিছিল আর সমাবেশ। অপর দিকে সাবেক ইউপি সদস্যসহ ও নিরপরাধ মানুষকে গ্রেফতার করে হত্যা মামলায় জড়ানোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী সরদারপাড়া এলাকায় শুক্রবার হিন্দু সম্প্রদায়ের জেলে খেরু চন্দ্র দাসের স্কুল পড়–য়া ছেলের সঙ্গে একই এলাকার মুসলিম সম্প্রদায়ের আঃ খালেকের স্কুল পড়ুয়া ছেলের জগড়া হয় এরই জের ধরে ঐ দিন বিকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় জেলে শ্রী টুলু দাস, বিপুল, পবিত্রসহ প্রায় কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় টুলু দাস, শ্রী বিপুল ও পবিত্রকে চিলমারী হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত শষি দাসের পুত্র শ্রী টুলু দাসকে মৃত ঘোশনা করেন। খবরটি এলাকায় পৌঁছানোর সাথে সাথে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন জেলে পরিবাররা। পরে নিহতের স্ত্রী শ্রী তিরপতি রানী বাদী হয়ে ১৫জনকে আসামী করে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৭। পুলিশ ঐ দিনেই অভিযান চালিয়ে নুর আলম, বক্তার আলী, সাবেক ইউপি সদস্য আনোয়ারকে গ্রেফতার করে। ঘটনার দিন সকাল থেকে দিনব্যাপী উক্ত সাবেক ইউপি সদস্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির আয়োজনে কাঁচকোল বাঁধের রাস্তায় ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যস্ত থাকার পর অজ্ঞাত কারনে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনকে হত্যা মামলায় গ্রেফতার করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন সরদার বলেন, ত্রাণ বিতরণ শেষে বাড়ীতে ফেরার পথে পুলিশ আমাকে আটক করে থানায় নিয়ে যায়। এবং আমাকে হত্যা মামলায় গ্রেফতার দেখায়। তিনি আরো বলেন আসলে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এবং তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবী করেন। তবে অনেক হিন্দু পরিবার বলেন আনোয়ার মেম্বার (সাবেক) কে কেন এই মামলায় গ্রেফতার করা হয়েছে তা আমারও জানিনা। এদিকে আহত পবিত্রসহ অনেকেই জানিয়েছে উক্ত আনোয়ার হোসেন ঘটনার সাথে জড়িত ছিলেন না। সেই দিন ত্রাণ বিতরনে আসা বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সদস্য এডভোকেট মোঃ আবুল কাশেম জানান, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন সরদার দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমে তাদের টীমের সাথে ছিলেন। এদিকে সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার হওয়ায় পুলিশী আতঙ্কে নিরাপরাধ মুসলিম পুরুষ বাড়ী ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ফলে উক্ত গ্রামের মুসলিম মহিলারা শিশু বাচ্চাদের নিয়ে দিন কাটাচ্ছে ভয় আর ভিতি নিয়ে। নিরাপরাধ মানুষকে গ্রেফতারসহ হয়রানীর কথা অশিকার করে চিলমারীর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার (তদন্ত) বলেন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ