• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজালালে ৫২ কেজি রুপাসহ আটক ১

আটকঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ কেজি রুপাসহ আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোর ৬টার দিকে গ্রিন চ্যালেন পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
আটক আলমগীর মঙ্গলবার ভোরে টার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তার পাসপোর্ট নম্বর (বিসি ০৯৭৩৬৫২)। গ্রিন চ্যালেন পার হওয়ার পরে তার ব্যাগ তল্লাশি করলে ৫২ কেজি রুপা পাওয়া যায়।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবাহিনীর সার্জেন্ট সামাদের সঙ্গে ওই ব্যক্তির কথা হয়। তার কথা বার্তা সন্দেজনক মনে হওয়ায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগে ৫২ কেজি রুপা পাওয়া যায়।
আটক আলমগীরের জিজ্ঞাসাবাদ চলছে। সার্জেন্ট সামাদ এ ঘটনায় জড়িত কি না তা বিমানবাহিনী তদন্ত করবে। সত্যতা পাওয়া গেলে বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জাকির হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ