• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পুলিশ লাইনে ক্লোজ রেলের সেই দুই পুলিশ

Photoসিসি নিউজ: অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে পার্বতীপুর রেলওয়ে পুলিশের এএসআই বিষ্ণু রায়ের বিরুদ্ধে (৩০)। তবে ঘটনার মূল নায়ক রেল হাসপাতাল কোয়ার্টারে বসবাসকারী পুলিশ সদস্য ফেরাজুল ইসলাম (৩২) জনগনের হাত থেকে রক্ষা পেতে বাসার দেয়াল টপকে পালিয়ে যায়। মঙ্গলবারের ওই ঘটনায় জনগণ বিবস্ত্র অবস্থায় তরুনীকে (১৯) উদ্ধার করে রেল পুলিশের হাতে তুলে দেয়। ফেরাজুল ইসলাম সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের ডাঙ্গাপাড়ার মৃত রেল কর্মচারী একরামুল হকের পুত্র।
পার্বতীপুর রেলওয়ে পুলিশ জানায়, ভিকটিমের (তরুনী) জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পার্বতীপুর শহরে বসবাসকারী চিরিরবন্দরের ওই তরুনী তার জবানবন্দীতে জানিয়েছে, ফেরাজুল ইসলাম তার পরিচিত হওয়ায় তার কোয়ার্টার সে চেনে। ঘটনারদিন সকাল সাড়ে ১১টার দিকে  ফোন করে তার বাসায় নিয়ে যায়। এসময় ফেরাজুলের বাসায় কোন লোকজন ছিলনা। বিষয়টি টের পেয়ে এলাকার বিভিন্ন বয়সী লোকজন ওই বাসাটি ঘেরাও করে।
সূত্রটি আরো জানায়, এএসআই বিষ্ণু রায় বিশেষ প্রয়োজনে ফেরাজুলের বাসায় যাচ্ছিলেন। এলাকার লোকজন যখন বাসার ভিতরে পুলিশ সদস্য ফেরাজুল ও তরুনীকে আটক করার চেষ্টা করছিল, ঠিক সে সময় এএসআই বিষ্ণু রায় ওই পুলিশ সদস্যের বাসার গেটে পৌছে। বাইরে অবস্থানরত এলাকাবাসী এসময় এএসআই বিষ্ণু রায়কে দেখে তরুনীর খদ্দের ভেবে  তাকে শারিরীক লাঞ্চিত করেছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এএসআই বিষ্ণু রায়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ওই তরুনী তার জবানবন্দীতে জানায়, এএসআই বিষ্ণু রায়কে সে চেনে না বা এঘটনার সাথে কোন সংশ্লিষ্টতা নেই ।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী এসআই আব্দুস সালাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পার্বতীপুর রেলওয়ে থানার এএসআই বিষ্ণু রায় ও পুলিশ সদস্য ফেরাজুল ইসলামকে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আর তরুনী কোন অভিযোগ করবেনা বলে জবানবন্দী নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ